পাখি নিয়ে আব্দুস সমাদের একক আলোকচিত্র প্রদর্শনী ২৪ ডিসেম্বর

২১ ডিসেম্বর, ২০২২ ০১:০৯  
মোবাইল ফটোগ্রাফির ভীড়ে উচ্চপ্রযুক্তির ডিএসএলআর ক্যামেরায় তোলা একক আলোকচিত্র প্রদর্শনী বসছে রাজধানীর গুলশান ২ এর বে’স এজ ওয়াটার -এর এজ গ্যালারী- তে। শনিবার (২৪ ডিসেম্বর) ও রবিবার (২৫ ডিসেম্বর) বসছে -‘ডা. আব্দুস সামাদ আলিম (ইমু) র একক আলোকচিত্র প্রদর্শনী দ্যা উইংস ওব ভাইব্র্যান্স (Solo Bird Photography Exhibition)। দুই দিনই সকাল ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত বিনামূল্যে এই পাখির ছবি গুলে দেখতে পারবেন দর্শনার্থীরা। প্রদর্শনী বিষয়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আব্দুস সামাদ আলিম বলেন, প্রদর্শনীতে বিভিন্ন ধরণের পাখির-ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন। দেশে বিদেশে তোলা -বিভিন্ন পাখির ছবি এই প্রদর্শনীতে শোভা পাবে। ‘বলা চলে একটি ছবি-অনেক কিছুর কথা বলে। কখনও কখনও সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠে এই ফটোগ্রাফি বা আলোকচিত্র। আবার আলোকচিত্রে আমরা খুঁজে পাই প্রকৃতির অপার সৌন্দর্য, বর্তমান ও হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য কিংবা হারানো বা বিলুপ্ত অনেক পাখি। এই প্রদর্শনীতে থাকবে অনেক কিছুই’- যোগ করেন তিনি।